রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার ঘোষণা আরব আমিরাতের

 প্রকাশিত: ২০:১৫, ১ আগস্ট ২০২০

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার ঘোষণা আরব আমিরাতের

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের বারাকাহ পারমাণবিক শক্তি কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেয়। দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সির প্রতিনিধি হামাদ আলকাবিও বিষয়টি নিশ্চিত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক শক্তিকেন্দ্রের প্রথম চুল্লিটি খুবই সতর্কতার সঙ্গে সফলভাবে চালু করা হয়েছে। দেশটির জন্য নতুন শক্তির উৎস সন্ধানে এটা একটি ঐতিহাসিক মাইলফলক।

এর আগে গত মাসে মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলগ্রহে নভোযান পাঠায় আরব আমিরাত। ৫ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ রক্তিমগ্রহ মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা তাদের ‘হোপ’ নামের নভোযানটির। ওই বছরই একীভূত হওয়ার ৫০ বছর পূর্ণ করবে আরব আমিরাত।

অনলাইন নিউজ পোর্টাল