রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

পদ্মাসেতুর সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান

 প্রকাশিত: ২১:২৭, ১০ জুন ২০২০

পদ্মাসেতুর সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান

করোনাভাইরাস পরিস্থিতিতেও থেমে নেই পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। বুধবার বিকেলে জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর ৩১তম স্প্যান বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর সাড়ে চার কিলোমিটারেরও বে‌শি অর্থাৎ চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো।

এর আগে সকাল ৮টায় মাওয়া কুমার‌ভোগ ক‌নস্ট্রাকশন থে‌কে ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে স্প‌্যান‌টি আনা হয়। সাড়ে ১০টায় ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর ওঠানোর কাজ শুরু ক‌রেন। বি‌কেল ৪টা ২ মিনিটের সময় স্প্যান বসানো শেষ হয়। এটিই জা‌জিরা প্রা‌ন্তের শেষ স্প‌্যান। মাওয়া প্রান্তে আর ১০টি স্প্যান বসানো বাকি রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মাসেতুতে বসানোর জন্য আরো পাঁচটি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে দুটিতে রঙয়ের কাজ চলছে। মূল সেতুর কাজ ৮৬ দশমিক ৫০ শতাংশ এগিয়েছে। আগামী বছর জুনে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে। যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়।

অনলাইন নিউজ পোর্টাল