রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত

 প্রকাশিত: ১৯:১১, ১৩ অক্টোবর ২০২১

নেপালে বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত

নেপালে বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে।

নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।

অনলাইন নিউজ পোর্টাল