বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

পাহাড় ধসে প্রাণহানি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে প্রশাসন

 প্রকাশিত: ২১:৩২, ৮ জুন ২০২১

পাহাড় ধসে প্রাণহানি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে প্রশাসন

পাহাড় ধসে প্রাণহানি কমাতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার। এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে নগরীর বাটালি হিল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, পরিদর্শনের মূল কারণ হলো- কীভাবে পাহাড় ধসে প্রাণহানি প্রতিরোধে স্থায়ী সমাধান দেয়া যায়, কীভাবে পরিবেশ বাঁচানো যায় এবং কীভাবে পাহাড় রক্ষা করা যায়। এসব বিষয়ে সব স্টেইকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। বারবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে একটি প্রস্তাবনা দেয়া হবে।

তিনি আরো বলেন, অনেকগুলো পাহাড় নিয়ে আইনি জটিলতা রয়েছে। যেহেতু সেগুলো বিচারধীন তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। 

এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ১৭টি। আর এসব পাহাড়ে মৃত্যুঝুঁকি জেনেও বসবাস করছে প্রায় ৮শ’ পরিবার।

অনলাইন নিউজ পোর্টাল