রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

নরওয়ের উত্তাল সমুদ্র থেকে ডুবন্ত জাহাজের ১২ নাবিক উদ্ধার

 প্রকাশিত: ২০:২০, ৭ এপ্রিল ২০২১

নরওয়ের উত্তাল সমুদ্র থেকে ডুবন্ত জাহাজের  ১২ নাবিক উদ্ধার

নরওয়ের কাছে উত্তাল সমুদ্রে ডুবতে থাকা একটি তেলবাহী জাহাজ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড বাহিনী। সোমবার নেদারল্যান্ডসের মালিকানাধীন দ্য ইমস্লিফ্ট হেনড্রিকা নামের জাহাজটির ইঞ্জিনে প্রথমে গোলযোগ দেখা দেয়। এরপর সমুদ্রের তীব্র ঢেউয়ের কারণে একদিকে কাত হয়ে যায় জাহাজটি।

তেলবাহী জাহাজটিতে সাড়ে তিন শ টন অপরিশোধিত তেল ও ৫০ টন ডিজেল ছিল। জাহাজটির দাম ৭০ লাখ ইউরো। এছাড়া জাহাজে ১২ জন নাবিক ছিলেন।

জাহাজটি কাত হয়ে গেলে তারা এসওএস সংকেত পাঠান। কয়েকজন জাহাজ থেকে সমুদ্রেও নেমে পড়েন। এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড খোঁজ শুরু করে। হেলিকপ্টারে করে তারা খোঁজ চালায়। এরপর খুঁজে পাওয়া যায় জাহাজটি।

কিছু নাবিক সমুদ্রে নেমে পড়েছিলেন। কয়েকজন জাহাজের ডেকে ছিলেন। সব নাবিককেই উদ্ধার করেছে নরওয়ে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটিও তীরে নিয়ে আসা সম্ভব হবে।

অনলাইন নিউজ পোর্টাল