রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

 প্রকাশিত: ০০:১৮, ৬ এপ্রিল ২০২১

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ১৯ মিনিটে রাজশাহী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

আর রাহা হাসপাতালে সকল চিকিৎসায় থাকছে ৩০% ছাড়বিস্তারিতhttps://www.facebook.com/ar.raha.hospital/

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল ৫.৬।

বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানান, ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে অনেকের ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এদিকে বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।

অনলাইন নিউজ পোর্টাল