সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

তালেবান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

 প্রকাশিত: ১৭:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২১

তালেবান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

গত ১৫ আগস্ট দ্বীর্ঘ ২০ বছর পরে নিজ ভূমিতে পুনরায় ক্ষমতায় ফেরে আফগান ভূমিসন্তান তালেবান। আর তাদের এই ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা নিয়েছিল কাতার। রোববার কাবুল সফরে গিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তালেবানের মন্ত্রিসভা ঘোষণার পর এই প্রথম কোনও দেশ এত উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল সেখানে পাঠাল।

তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহেল সাহিন টুইট করে এই উচ্চপর্যায়ের বৈঠকের কথা জানিয়েছেন। টুইটে তিনি বলেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আর্গ প্যালেসে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি এবং আমিরের উপদেষ্টা শেখ মহম্মদ বিন আহমদ আল-মোসনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তালেবানের উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি, শেখ আবদুল হাকিম হাক্কানি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলবি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ, প্রতিরক্ষামন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী খায়রুল্লাহ খায়রখোয়া, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা মোহাম্মদ ফজেল আখুন্দ, উপ-প্রতিরক্ষামন্ত্রী আবদুল হক ওয়াসিক, গোয়েন্দা বিভাগের প্রধান আন্নাস হাক্কানি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনলাইন নিউজ পোর্টাল