শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হলেন মাদরাসা ছাত্র

 প্রকাশিত: ০৮:৫৩, ২৫ নভেম্বর ২০২১

ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হলেন মাদরাসা ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাস করেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। খ ইউনিটের মতো ঘ ইউনিটের পরীক্ষায়ও প্রথম হয়েছেন মাদরাসা ছাত্র।

প্রথম স্থান অর্জন করা রাফিদ হাসান সাফওয়ান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার তার প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ৫। তার মোট প্রাপ্ত নম্বর ১০৫ দশমিক ৫। রাফিদ মানবিক বিভাগ ও সার্বিক ফলাফলেও প্রথম হয়েছেন। বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী নুরে আলম সাফি। তার ভর্তি পরীক্ষার নম্বর ৮০ দশমিক ৭৫। মোট প্রাপ্ত নম্বর ১০০ দশমিক ৭৫। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমন হোসাইন।

অনলাইন নিউজ পোর্টাল