শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তাদের পোশাক নির্ধারণ

 প্রকাশিত: ১৯:১১, ২৯ অক্টোবর ২০২০

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তাদের পোশাক নির্ধারণ

গতকাল বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে নারীদের জন্য হিজাব ও টাকনুর নিচে কাপর পরা এবং পুরুষের জন্য টাকনুর ওপর পোশাক পরা-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

এতে লেখা হয়, ‘এতদ্বারা ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপর ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

 

স্বাস্থ্য অধিদফতরের অধীন রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেন। এ বিষয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা-কর্মচারীরা যেন ইসলামের নির্দেশনা মেনে চলেন, পর্দার মধ্যে থাকেন, তারা যেন কবিরা গুনাহ না করেন, সেজন্যই প্রতিষ্ঠান প্রধান হিসেবে এ বিজ্ঞপ্তটি দেয়া হয়েছে। তবে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের পছন্দমাফিক রুচিশীল পোশাক পরিধান করতে পারবেন।’

তিনি বলেন, আমি আমার কলিগদের এ চিঠি দিছি নিয়ম-কানুন পালন করার জন্য। আমি আমার স্টাফদের সুশৃঙ্খলভাবে চালানোর জন্য এবং রহমতের সঙ্গে চালানোর জন্য এটা দিয়েছি।

আব্দুর রহিম বলেন, আমাকে সরকার থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

অনলাইন নিউজ পোর্টাল