শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

যেমন বাজেট কামনা করে ইসলামী দলগুলো

 প্রকাশিত: ০৮:১৯, ১ জুন ২০২১

যেমন বাজেট কামনা করে ইসলামী দলগুলো

করোনা মহামারিকালে মানুষের জীবন বাঁচাতে এবারের বাজেটে মেগা প্রকল্পে না গিয়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলো।

ইসলামি দলগুলোর কয়েকটি মনে করে, অর্থনীতি পুনরুদ্ধার করাই এবারের বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে ১২টি ইসলামিক দল। এর মধ্যে চারটি আছে আওয়ামী লীগের মহা জোটে। পাঁচটি দল আছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে। দুটি দল ২০ দল থেকে বেরিয়ে গেছে। সব মিলিয়ে চারটি কোনো জোটে নেই।

বাজেটে শিক্ষা ও জনসম্পদ উন্নয়ন খাতে প্রধান্য চায় চরমোনাই পীরের দল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম রোববার পল্টনে দলীয় কার্যালয়ে বলেন, ঋণ ও অনুদাননির্ভর বাজেট থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা ও জনসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। বাজেটের ১৫ শতাংশের মতো অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার পেছনে ব্যয় হচ্ছে। একে যুক্তিসংগত করতে হবে। এডিপি বাস্তবায়নের হার খুবই কম। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। প্রতিরক্ষা ব্যয় কমাতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল