সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

চীন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষী আচরণ করছে: ব্লিঙ্কেন

 প্রকাশিত: ১২:০১, ৪ মে ২০২১

চীন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষী আচরণ করছে: ব্লিঙ্কেন

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতপূর্ণ অবস্থান দু’দেশেরই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক সতর্ক বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, চীন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতি অনেক বেশি আক্রমণাত্মক ও বিদ্বেষী আচরণ করছে। 

মার্কিন নিউজ চ্যানেল সিবিএস-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাতের দিকে যাচ্ছে কিনা- এমন প্রশ্নের উত্তরে ব্লিঙ্কেন বলেন, চীন ও আমেরিকা যদি সেপথে হাঁটে বা তার কাছাকাছি পৌঁছোনোর চেষ্টা করে তবে সেটি হবে দু’দেশের স্বার্থের জন্যই ক্ষতিকর।

চীন যুক্তরাষ্ট্রের গোপন বাণিজ্যিক লেনদেন থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলে যে দাবি বাজারে প্রচলিত রয়েছে সে সংক্রান্ত প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমেরিকার সঙ্গে অন্যায্য প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় এবং দেশটি ক্রমবর্ধমান হারে ওয়াশিংটনের প্রতি বিদ্বেষী আচরণ করছে।

অনলাইন নিউজ পোর্টাল