সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

চীনে স্বর্ণ-খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছে ২২ শ্রমিক

 প্রকাশিত: ১৭:০৭, ১২ জানুয়ারি ২০২১

চীনে স্বর্ণ-খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছে ২২ শ্রমিক

চীনের পূর্বাঞ্চলে একটি নির্মাণাধীন স্বর্ণ-খনিতে বিস্ফোরণের পর আটকা পড়েছেন ২২ শ্রমিক। প্রায় দু’দিন ধরে তারা সেখানে আটকে রয়েছেন বলে জানা গেছে।

ইয়ানতাই নগর কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেলে শানডং প্রদেশের কিজিয়া নগরীর কাছে শানডং উকাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকাধীন একটি শহরের স্বর্ণ খনিতে বিস্ফোরণ ঘটে। এরপর সোমবার রাতে জানানো হয়, বিস্ফোরণে খনিতে থেকে বের হওয়ার মই এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সেখানে আটকা পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

আটকা পড়া শ্রমিকদের সেখান থেকে বের করে আনতে কাজ করছে উদ্ধারকারী দল।

মূলত দুর্বল নিরাপত্তা ও আইন ব্যবস্থার কারণে চীনে প্রায় খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং নগরীতে একটি খনিতে আটকা পড়ার পর ২৩ শ্রমিক প্রাণ হারান।

অনলাইন নিউজ পোর্টাল