বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

চীনে করোনার সংক্রমণ, সন্দেহের তালিকায় স্যামন মাছ

 প্রকাশিত: ১৮:২৯, ১৬ জুন ২০২০

চীনে করোনার সংক্রমণ, সন্দেহের তালিকায় স্যামন মাছ

চীনে ফের সংক্রমণ ঘটেছে মহামারি করোনাভাইরাসের। গত এক সপ্তাহে দেশটির রাজধানী বেইজিংয়ে একশো জনেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ধারণা করা হচ্ছে শহরটির অন্যতম বৃহৎ পাইকারী বাজার শিনফাদি থেকে এটি ছড়িয়েছে। বাজারের যে চপিং বোর্ডে স্যামন মাছ কাটা হয়, সেখানে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া করোনায় নতুন করে আক্রান্তরা ওই বাজারে গিয়েছিলেন। এরপরই বাজারটি বন্ধ করে দেয় প্রশাসন। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেইজিংয়ের বাসিন্দাদের আপাতত স্যামন মাছ খাওয়া বন্ধ রাখতে বলা হয়েছে। স্যামন মাছ শুধু নয়, ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ যেকোনো সি-ফুড বা সামুদ্রিক খাবার খেতে নিষেধ করেছেন বেইজিংয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

হিমায়িত মাছ-মাংস বা এর প্যাকেজিংয়ের ওপর ভাইরাস অন্তত তিন মাস বেঁচে থাকতে পারে। তাই অনুমান করা হচ্ছে হিমায়িত সামুদ্রিক খাবার নতুন করে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে।

করোনাভাইরাস মহামারি হওয়ার পর থেকেই চীন সরকার সব রকমের বন্যজন্তু বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ বছরের জানুয়ারি মাসেই উহানের কাঁচা মাছ-মাংসের বাজার সম্পূর্ণ বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় বেইজিং।

অনলাইন নিউজ পোর্টাল