রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

গ্রিসে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

 প্রকাশিত: ১৮:৫৭, ১৩ অক্টোবর ২০২১

গ্রিসে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গ্রিসে এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার দেশটির এজিয়ান সাগরের তীরবর্তী ক্রিট দ্বীপে স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে। আর ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

২০ সেকেন্ডেরও বেশি সময় ধরে স্থায়ী এই ভূমিকম্পের তীব্রতায় সুনামি সতর্কতা জারি করে দ্বীপটির কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর গ্রিসের ক্রিট দ্বীপে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় একটি ভবনের নিচে চাপা পড়ে একজন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। এরপর আজ আবার একই জায়গায় আগের চেয়েও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলো।

অনলাইন নিউজ পোর্টাল