শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

গোপনে বিদেশে পালানোর চেষ্টায় ডাকের ডিজি

 প্রকাশিত: ১৪:১৮, ২ ডিসেম্বর ২০২০

গোপনে বিদেশে পালানোর চেষ্টায় ডাকের ডিজি

ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের ওপর শতকোটি টাকা লোপাট ও দায়িত্বহীনতার অভিযোগে বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর মঙ্গলবার পাঠানো চিঠিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন।

ভদ্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞার বিষয়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তা বলেন, ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে পরস্পর যোগসাজশে শতকোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত গুরুতর অভিযোগ অনুসন্ধানে রয়েছে। দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে, ভদ্র গোপনে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কাজের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

জানা গেছে, দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালেই সুধাংশু শেখর ভদ্রের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভদ্রের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। এক মাস ধরে অনুসন্ধান করছে সংস্থাটি। অনুসন্ধানের অংশ হিসেবে ভদ্রকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক।

এ পর্যায়ে ১০ নভেম্বর সরকার তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মধ্যে রয়েছে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদর দফতর নির্মাণ প্রকল্প ইত্যাদি।

 

অনলাইন নিউজ পোর্টাল