বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

গুদামে ২১ মেট্রিক টন সরকারি চাল, পালাতক কালোবাজারি

 প্রকাশিত: ২৩:০১, ২১ অক্টোবর ২০২০

গুদামে ২১ মেট্রিক টন সরকারি চাল, পালাতক কালোবাজারি

জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পালিয়ে গেছে কালোবাজারিরা।

র‌্যাব-১৪ এর অধিনায়ক এমএম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের গুদামে অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারির উদ্দেশ্যে ওই ঘরে মজুদ রাখা খাদ্যবান্ধব কর্মসূচীর ২১ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে কালোবাজারিরা পালিয়ে গেছে।

পিংনা বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবির ও মজিবর চাল ব্যবসায়ী। তারা চালগুলো কোথা থেকে এনেছে করেছে তা আমরা জানি না। তবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের যোগসাজশে তারা ওই চাল রাতের আঁধারে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

অনলাইন নিউজ পোর্টাল