রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

গরিব দেশগুলোর ওপর ধনী দেশগুলোর শোষণ বন্ধ করতে হবে: ইমরান খান

 প্রকাশিত: ১২:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

গরিব দেশগুলোর ওপর ধনী দেশগুলোর শোষণ বন্ধ করতে হবে: ইমরান খান

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একটি উঁচু পর্যায়ের ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি প্যানেলে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, উন্নয়নশীল ও গরিব দেশগুলো থেকে চুরি করা অর্থ অবশ্যই দ্রুত ফেরত দিতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, গরিব দেশগুলোর ওপর ধনী দেশগুলো যে শোষণ চালায় তা বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলোর কর ফাঁকির কারণে প্রতি বছর শত শত কোটি ডলার নষ্ট হয়। ট্রিলিয়ন ডলারের অবৈধ অর্থ ট্যাক্সের নামে জমা হয়। তিনি অর্থের অবৈধ প্রবাহ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

পাক প্রধানমন্ত্রী বলেন, গরিব ও উন্নয়নশীল দেশগুলোর এই রক্তক্ষরণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল