বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

আন্তর্জাতিক

জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত

 প্রকাশিত: ১১:৩৩, ২৭ জুন ২০২১

জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত

জম্মু-কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। স্থানীয় সময় রোববার মধ্যরাতে বিমানবন্দরের ভারতীয় বিমানবাহিনী পরিচালিত একটি কৌশলগত অংশের ভেতরে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

সাতওয়ারি এয়ার ফোর্স স্টেশনে বিস্ফোরণের কারণ কিংবা এটি কী ধরনের বিস্ফোরণ তা এখনো অজানা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা।

বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক তথ্যের জন্য বিমানবাহিনীর কাছ থেকে ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ (এফআইআর) পাওয়ার অপেক্ষায় আছে পুলিশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বেসামরিক বিমান কর্তৃপক্ষ যৌথভাবে বিমানবন্দরটি ব্যবহার করে। সাধারণ যাত্রীবাহী বিমান চলাচলে বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবহৃত হলেও তা নিয়ন্ত্রণ করে বিমানবাহিনী।

উত্তর প্রদেশভিত্তিক দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়, পাঁচ মিনিটের মধ্যে পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। এর মধ্যে প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে হয়। দ্বিতীয়টি হয় মাটিতে।

বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিষয়টিও স্পষ্ট নয়। তবে এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অনলাইন নিউজ পোর্টাল