সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

মগবাজারের ভয়াবহ বিস্ফোরন এর সিসিটিভি ফুটেজে

 প্রকাশিত: ০৯:৫৫, ২৮ জুন ২০২১

মগবাজারের ভয়াবহ বিস্ফোরন এর সিসিটিভি ফুটেজে

ঢাকা মগবাজারে গত রবিবার সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ এই বিস্ফোরণে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জনকে ভর্তি করা হয়েছে।

ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণ সাতজন নিহত, আশপাশের সাতটি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নাশকতা কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা হলে সেখানে বোমার বিস্ফোরণ হতো, স্প্লিন্টার পাওয়া যেত। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো। কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই।
এদিকে বিস্ফোরণের সময়কার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে...

অনলাইন নিউজ পোর্টাল