সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই স্বেচ্ছাসেবী নিহত

 প্রকাশিত: ১৭:৪৬, ২৭ নভেম্বর ২০২০

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই স্বেচ্ছাসেবী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় কাভার্ডভ্যান চাপায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ। তারা স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফর হিউম্যান-এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবক মোটরসাইকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

অনলাইন নিউজ পোর্টাল