সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

কাশ্মীরে ৩১ বছরে ১১ হাজার নারীর সম্ভ্রমহানি

 প্রকাশিত: ১৮:২৮, ২৬ নভেম্বর ২০২০

কাশ্মীরে ৩১ বছরে ১১ হাজার নারীর সম্ভ্রমহানি

ভারত অধিকৃত কাশ্মীরে নারীদের ওপর নৃশংসতা সম্পর্কিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত কাশ্মীরে ১১ হাজার নারীর সম্ভ্রমহানি করা হয়েছে।

নারী নির্যাতন রোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কাশ্মীর মিডিয়া সার্ভিস একটি রিপোর্ট প্রকাশ করে।  এ রিপোর্ট অনুযায়ী বিগত ৩১ বছরে ভারতীয় সেনারা কাশ্মীরের ১১ হাজার নারীকে ধর্ষণ করেছে।

রিপোর্ট মতে, এই ৩১ বছরে ভারতীয় সৈন্যরা মোট ২২০১ জন নারীকে শহীদ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ভারতীয় সেনাবাহিনী ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে। তারা প্রতিনিয়ত নারীদের যৌন হয়রানিতে লিপ্ত।

প্রতিবেদন থেকে জানা যায়, আসিয়া আন্দারাবীসহ কাশ্মীরের বেশ কয়েকজন নারী নেত্রী বিগত চার বছর ধরে তিহার জেলে বন্দী আছে।

অনলাইন নিউজ পোর্টাল