সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

করোনা টিকার ফর্মুলা চুরির অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে

 প্রকাশিত: ১৮:৫৪, ১৩ অক্টোবর ২০২১

করোনা টিকার ফর্মুলা চুরির অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে

করোনার ভ্যাকসিন উদ্ভাবনের পর থেকেই এর স্বীকৃতি আর কার্যকারিতা নিয়ে মুখোমুখি বিভিন্ন দেশ। এ নিয়ে হয়েছে নানা আলোচনা। এবার উঠেছে ভ্যাকসিনের সূত্র চুরির মতো গুরুতর অভিযোগ। এক রুশ গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিকার ফর্মুলা চুরির।
ব্রিটিশ বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরি করেছে ওই গুপ্তচর। সেই আদলে স্পুৎনিক ভি ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া।

এসব প্রতিবেদনে দাবি করা হয়, ব্রিটেন ভ্যাকসিন আবিষ্কারের একমাস পরই করোনার ভ্যাকসিন আবিষ্কার করে রাশিয়া। দুই টিকার কার্যপ্রণালীও একই রকম। অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুৎনিক দুটোই মানবদেহের প্রতিরক্ষা প্রণালীকে সক্রিয় করে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ব্রিটিশ টিকার ফর্মুলা চুরির জন্য ২০২০ সালে অক্সফোর্ডের সার্ভারে সাইবার হামলাও করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল