রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

এপির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশিত: ১৬:০৩, ১৬ মে ২০২১

এপির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শনিবার গাজায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন  হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই সন্ত্রাসী হামলার বিষয়ে এপির প্রধান নির্বাহী কর্মকর্তা গেরি প্রিটের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। 

শনিবার রাতে মার্কিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিড প্রাইস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, এপি প্রধানের সঙ্গে আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন সাংবাদিকতা ও সারাবিশ্বের সংবাদ সংস্থাগুলোর প্রতি তার অটুট সমর্থন জানান।

এতে আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সংঘাতপূর্ণ অঞ্চলের সংবাদ প্রচারে সাংবাদিকদের সীমাবদ্ধতার বিষয়ে তার অবগত থাকার বিষয়ে জানান। পাশাপাশি গাজায় এপির সদস্যদের নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার গাজায় এপি ও সংবাদমাধ্যম আল জাজিরার অফিস থাকা ১৩ তলাবিশিষ্ট আল-জালা ভবন বিমান হামলায় গুড়িয়ে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, ওই ভবনে হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর অবস্থান ছিল এবং সেখানে তারা ইসরায়েলে হামলার বিষয়ে পরিকল্পনা করছিল।

অনলাইন নিউজ পোর্টাল