রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার কেসং শহরে জরুরি অবস্থা জারি

 প্রকাশিত: ১৩:২১, ২৬ জুলাই ২০২০

উত্তর কোরিয়ার কেসং শহরে জরুরি অবস্থা জারি

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী কেসং শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চলতি মাসে দক্ষিণ কোরিয়া থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন এক ব্যক্তি। এরপরই নীতি-নির্ধারকদের জরুরি সভা ডাকেন কিম জং উন।

এখন পর্যন্ত উত্তর কোরিয়া বলে আসছে, দেশটিতে কোনো শনাক্ত কোভিড-১৯ রোগী নেই। সীমান্তবর্তী কেসং শহরে জরুরি অবস্থা ঘোষণা এবং লকডাউন জারি করেন কিম। এটি একটি ‘গুরুতর পরিস্থিতি’ উল্লেখ করে তিনি বলেন দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রবেশ করে থাকতে পারে।

জানা গেছে, সন্দেহভাজন করোনা আক্রান্ত ব্যক্তি তিন বছর আগে দক্ষিণ কোরিয়া পালিয়ে গিয়েছিলেন। ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ায় ফিরে আসেন। এসময় তার শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল।

রাশিয়া এবং অন্য দেশ থেকে হাজার হাজার করোনা ভাইরাস পরীক্ষার কিট নিয়েছে উত্তর কোরিয়া। ভাইরাসের সংক্রমণ রুখতে শুরুর দিকেই সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি এবং কয়েক হাজার মানুষকে কোয়ারেন্টিনেও পাঠিয়েছে। তবে সম্প্রতি বিধিনিষেধ শিথিল করা হয়েছিল।

অনলাইন নিউজ পোর্টাল