সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ইয়েমেন ড্রোন হামলা চালালো সৌদি আরবে সামরিক স্থাপনায়

 প্রকাশিত: ১০:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২০

ইয়েমেন ড্রোন হামলা চালালো সৌদি আরবে সামরিক স্থাপনায়

সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী । সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা হয়।

বৃহস্পতিবার ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তি তৈরি সামাদ-৩ ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। তিনি বলেন, ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে।

জেনারেল সারিয়ি বলেন, ইয়েমেনি ড্রোনগুলো আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি ভূখণ্ডে এ ধরনের পাল্টা হামলা চালাবে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর একই বিমানবন্দরের স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের সামরিক বাহিনী সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালায়।

অনলাইন নিউজ পোর্টাল