রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইরান

 প্রকাশিত: ২০:২৯, ১২ জুন ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইরান

১ কোটি ৬২ লাখ ডলার বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করার মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি শুক্রবার টুইটার পোস্টে জানান, বিষয়টি নিয়ে ছয় মাস কাজ করার পর গতকাল জাতিসংঘ ঘোষণা করেছে যে, তারা বকেয়া অর্থ পেয়েছে।

মাজিদ তাখতে রাভাঞ্চি স্পষ্ট করে বলেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরী পণ্য ও ওষুধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয়নি বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায়নি।

ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সমস্ত অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে।

মাজিদ তাখতে রাভাঞ্চির টুইটার পোস্টের আগে জাতিসংঘের প্রেসিডেন্ট ভলকান বোযকির গতকাল জানান, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদার টাকা হাতে পেয়েছে যার কারণে ইরানের ভোটাধিকারও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল