রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

ইসলাম-মুসলমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি: এরদোগান

 প্রকাশিত: ১২:৪৫, ২১ অক্টোবর ২০২০

ইসলাম-মুসলমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি: এরদোগান

ইসলাম-মুসলমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।  মঙ্গলবার তুর্কির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুসলিম বিশ্বকে সতর্ক করে এরদোগান বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা তাদের সম্প্রদায়কে বর্ণবাদ ও সন্ত্রাসবাদের মতো বিপদের হাত থেকে রক্ষা করতে হবে; এটি মুসলমানদেরকে ভেতর থেকে পরাস্ত করার হুমকি ঝুঁকি আনছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও বিশেষত সন্ত্রাসের মতো অশান্তি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামি বিশ্বকে ভেতর থেকে পতনের দিকে নিয়ে যেতে পারে।

বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক হাজার মুসলমান সন্ত্রাস অথবা সহিংসতার শিকার হয়।  অজ্ঞতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মুসলমানরা সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের মতো এমন অনেক জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে’ যোগ করেন এরদোগান।

অনলাইন নিউজ পোর্টাল