রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জন গ্রেফতার

 প্রকাশিত: ১৭:১০, ১৬ মে ২০২১

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জন গ্রেফতার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ‘শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। 

শনিবার এক বিবৃতিতে কাশ্মীরের পুলিশ এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কারা ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক অবস্থাকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে, সেদিকে কড়া নজর রাখছিলেন তারা। পুলিশ বলছে, জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু তারা বরদাশত করবেন না।

শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন এবং গ্রাফিতি এঁকেছেন। এর মধ্যে একটি বড় অংশকে ‘এমন আর না করার শর্তে’ তাদের বাবা-মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেয়ার পরে ছেড়ে দেয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল