রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণ খনিতে ভয়াবহ ধসে ৬ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৫:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ায় ‘অবৈধ’ স্বর্ণ খনিতে ভয়াবহ ধসে ৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার সুলাওয়েসী দ্বীপের একটি ‘অবৈধ’ স্বর্ণ খনি ধসের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।

স্থানীয় অনুসন্ধান এবং উদ্ধারবিষয়ক সংস্থার প্রধান অ্যান্ড্রিয়াস হেন্ডরিক জোহানেস জানান, বুধবার গভীর রাতে মধ্য সুলাওয়েসী প্রদেশের পরিগি মৌতং জেলায় একটি খনিতে ধস নামে। এতে ২৩ জন আটকা পড়ে বলে অনুমান করা হয়েছিল। উদ্ধারকর্মীরা ১৬ জনকে উদ্ধার করেছে। এ ছাড়াও চারজন নারী ও দু’জন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অবৈধ খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছরও সুমাত্রা দ্বীপে ভারী বৃষ্টিতে পরিত্যক্ত দ্বীপের স্বর্ণখনিতে ভূমিধসে প্রাণহানি হয়েছিল।

অনলাইন নিউজ পোর্টাল