বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

আল্লামা শাহ আহমদ শফীর জানাজা শনিবার বাদ জোহর

 প্রকাশিত: ০৬:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

আল্লামা শাহ আহমদ শফীর জানাজা শনিবার বাদ জোহর

আল্লামা শাহ আহমদ শফীর জানাজা শনিবার বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হবে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারীর ইউএনও রুহুল আমিন।

তিনি জানান, জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে দাফন করা হবে আল্লামা শাহ আহমদ শফীকে।

ইউএনও আরো জানান, ঢাকা থেকে রাত সাড়ে ১১টার পর হাটহাজারীর উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ নিয়ে যাওয়া হবে। শনিবার ফজরের নামাজের পর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মাদরাসার মাঠে রাখা হবে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আজগর আলী হাসপাতালে আনা হয় তাকে।

অনলাইন নিউজ পোর্টাল