রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

আফগানিস্তানের সব সরকারি বন্দিদের মুক্তি দেবে তালেবান

 প্রকাশিত: ১৮:৫৫, ৩০ জুলাই ২০২০

আফগানিস্তানের সব সরকারি বন্দিদের মুক্তি দেবে তালেবান

ঈদের মধ্যেই আফগানিস্তানের সব সরকারি বন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তালেবান গোষ্ঠী। তালেবানের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দোহা চুক্তি অনুসারে আফগান সরকারকেও তালেবানের ৫ হাজার বন্দিকে মুক্তি দিতে হবে। এছাড়া ঈদের পরে আন্তঃআফগান আলোচনা শুরু করার সুবিধার্থে বন্দি মুক্তির তালিকাটি অবশ্যই সম্পন্ন করতে হবে।

দোহায় স্বাক্ষরিত মার্কিন-তালেবান শান্তি চুক্তির আওতায় ৫ হাজার তালেবান সদস্যকে মুক্তি দেবে আফগান সরকার। এখন পর্যন্ত তারা প্রায় ৪ হাজার ৪০০ জনেরও বেশি তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী, তালেবানকেও এক হাজার বন্দিকে মুক্তি দিতে হবে। যার মধ্যে প্রায় ৮০০ জনকে এরইমধ্যে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি।

এদিকে, মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষ্যে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। স্থবির হয়ে পড়া বন্দিবিনিময় আলোচনা আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। তার এমন ইঙ্গিতের পরেই যুদ্ধবিরতির ঘোষণা দেয় তালেবান।

এক বিবৃতিতে তালেবান তার সশস্ত্রযোদ্ধাদের ঈদের তিনদিন শত্রুদের বিরুদ্ধে সবধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। ২০১৯ সালের জুন মাসের পর দেশটিতে তৃতীয় যুদ্ধবিরতি এটি।

অনলাইন নিউজ পোর্টাল