শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

আটা-ময়দা দিয়ে ওষুধ তৈরি, নকল ওষুধ ও সরঞ্জাম উদ্ধার

 প্রকাশিত: ১৮:৫০, ২০ নভেম্বর ২০২০

আটা-ময়দা দিয়ে ওষুধ তৈরি, নকল ওষুধ ও সরঞ্জাম উদ্ধার

নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযানে পুলিশ সদস্যরা দেখতে পান- আটা ও ময়দা দিয়ে তৈরি করা একই খামির দিয়ে আট রকমের ওষুধ তৈরি করা হচ্ছিল। এসব ওষুধের মধ্যে বিভিন্ন ব্রান্ড ও বিদেশি দামি ওষুধও রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লালদীঘিতে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।  

পুলিশ অভিযান চালিয়ে ওই কারখানা থেকে মোহাম্মদ হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার মোহাম্মদ হোসেন চাঁদপুর জেলার সদর থানাধীন মইশাদী এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।  

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসান ইমাম বাংলানিউজকে জানান, কালুরঘাট তারানন্দ যুগীশ্রাম কালি মন্দিরের সামনে বেলালের বিল্ডিংয়ে একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিপুল নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

অনলাইন নিউজ পোর্টাল