বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

খেলা

আজ টাইগারদের স্বদেশ প্রত্যাবর্তন, থাকতে হবে কোয়ারেন্টাইনে

 প্রকাশিত: ১৪:২৯, ৪ মে ২০২১

আজ টাইগারদের স্বদেশ প্রত্যাবর্তন, থাকতে হবে কোয়ারেন্টাইনে

শ্রীলংকা সফর শেষে আজ (মঙ্গলবার) দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সরকারের কঠোর করোনা ভাইরাস প্রতিরোধী নিয়মের কারণে দেশে ফিরলেও তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সরাসরি পরিবারের কাছে যেতে পারবেন না। ঢাকায় ফিরে হোটেলে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ে মুমিনুল হকের দল। সেখানে মাঠের লড়াই শেষ হয়েছে গতকাল (সোমবার)। এরপর আজই বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে গোটা দল দেশে ফিরবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্তা বলেন, ‘আজ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দল দেশে ফিরবে। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওদের অবতরণের কথা রয়েছে।’

দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে টাইগারদের। শ্রীলংকা সফরে গিয়ে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকলেও দেশে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকবে হবে তামিম-মুমিনুলদের। 

অনলাইন নিউজ পোর্টাল