রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

"আইপিএল" নিয়ে জুয়ার অপরাধে কুড়িগ্রামে একদিনেই আটক ১৯ জন

 প্রকাশিত: ১৮:৪০, ২২ সেপ্টেম্বর ২০২০

"আইপিএল" নিয়ে জুয়ার অপরাধে কুড়িগ্রামে একদিনেই ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নগদ টাকা, জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও টেলিভিশন সেট জব্দ করা হয়। আটকদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জুয়াবিরোধী অভিযানে সোমবার রাতে জেলার সব থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার কার্যালয় ও সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, উলিপুরে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। উপজেলার থেতরাই ইউনিয়নের বকসি বাজারের একটি ইলেকট্রনিকস দোকানে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ চলছিল।

এ সময় ৮টি মোবাইল ফোন, ২ হাজার ৮৪০ টাকা ও একটি টেলিভিশন জব্দ করা হয়। আটকদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে রাজারহাট থানার আইপিএল জুয়াবিরোধী অভিযানে অংশ হিসেবে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দর গ্রাম, পুটিকাটা স্কুল সংলগ্ন রতনের চায়ের দোকানে পুলিশি অভিযান পরিচালিত হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, আইপিএল নিয়ে যাতে জুয়া খেলতে না পারে, সেজন্য সন্ধ্যার পর কোনো চায়ের দোকানে টিভি সেটের সামনে কাউকে ভিড় করতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকে এ ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। কেউ যদি এই খেলাকে কেন্দ্র করে জুয়া খেলে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ পোর্টাল