শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

খেলা

অল্পের জন্য রক্ষা পেলেন শোয়েব মালিক

 প্রকাশিত: ১৭:১৮, ১১ জানুয়ারি ২০২১

অল্পের জন্য রক্ষা পেলেন শোয়েব মালিক

ভাগ্য ভালোই বলতে হবে। না হলে এখন হয়তো হাসপাতালে থাকতে হতো পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই অলরাউন্ডার। গতকাল রোববার সড়ক দুর্ঘটনার শিকার হন শোয়েব। গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তবে তার কিছু হয়নি।

পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডন এ খবর জানিয়েছে।

রোববার পিএসএলের ড্রাফট শেষে নিজেই ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন শোয়েব। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লাগে তার গাড়ি।

গাদ্দাফি স্টেডিয়ামের কাছে নাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের বাইরে এ ঘটনা ঘটে। একটি রেস্টুরেন্টের বাইরে পার্ক করা ছিল ট্রাকটি। ধাক্কা লেগে শোয়েবের গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।

শোয়েব মালিকের ম্যানেজার আরসালান শাহ ডন’কে বলেছেন, ‘শোয়েব ভালো আছেন, কোনো ধরনের চোট পাননি।’

দুর্ঘটনার কারণ হিসেবে শোয়েবের ম্যানেজার বলেছেন, ‘ওই মুহূর্তে সড়কে খুব বেশি কুয়াশা ছিল। ফলে ট্রাকটিকে তিনি দেখতে পাননি।’

দুর্ঘটনার সময় শোয়েবের সাথে ছিলেন পাকিস্তান দলের তারকা পেসার ওয়াহাব রিয়াজ। তিনিও ভালো আছেন। কোনো আঘাত পাননি।

অনলাইন নিউজ পোর্টাল