রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক

ইইউ’র রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ

 প্রকাশিত: ২২:৩৪, ৩০ জুন ২০২০

ইইউ’র রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ

ভেনিজুয়েলায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনের প্রধানকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ইইউ’র পক্ষ থেকে ভেনিজুয়েলার ১১ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এ পাল্টা ব্যবস্থা নিলেন তিনি।

ভেনেজুয়েলা ছাড়ার জন্য ইইউ’র রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহ্যান্ট পেদ্রোসাকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

মাদুরো বলেন, এরা কারা যারা হুমকি দিয়ে নিজেকে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে? যথেষ্ট হয়েছে, তাদের এই পদক্ষেপের কারণেই আমি কারাকাসে নিযুক্ত ইইউ’র  রাষ্ট্রদূতকে আমাদের দেশ ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউরোপীয় ইউনিয়নের কাছে সম্মানের দাবি করছি আমরা।

এর আগে, সোমবার ভেনিজুয়েলার আইনপ্রণেতা ও আদালতের এক কর্মকর্তার ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ইইউ। 

অনলাইন নিউজ পোর্টাল