সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

খেলা

তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং

 প্রকাশিত: ১৪:০৫, ২৪ মার্চ ২০২৫

তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়েছে। রিং পরানোর পর বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে রাখা হয়েছে সাভারে বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।

হাসপাতালে উপস্থিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ রেফারি দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

“তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে একটা ব্লক ধরা পড়েছে। রিং পরানো হয়েছে। আপাতত সিসিইউতে রাখা হয়েছে।”

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।

পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ওই হাসপাতালের একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে। সেটায় শতভাগ ব্লক থাকায় একটি রিং পরানো হয়েছে। সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন‍্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।