শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

রাজনীতি

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বৃহস্পতিবার

 প্রকাশিত: ২২:১৩, ২৮ ডিসেম্বর ২০২২

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বৃহস্পতিবার

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে আনন্দ শোভাযাত্রা করবে ছাত্রলীগ। বুধবার ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। আর ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিট সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করবে।

এতে আরো বলা হয়, কাঙ্ক্ষিত মেট্রোরেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে ও মানসিকভাবে উৎফুল্ল থাকবে। মেট্রোরেলের ভাড়া পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালু করায় তা স্মার্ট বাংলাদেশ নির্মাণের উদ্যোগকে গতিশীল করবে।

দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ছাত্র ও তরুণরা অধিক হারে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।