শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

অধরা গাজা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন বাইডেন ও নেতানিয়াহু

 প্রকাশিত: ১৬:৩৪, ২৫ জুলাই ২০২৪

অধরা গাজা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন বাইডেন ও নেতানিয়াহু

:মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসতে যাচ্ছেন। এই সময়ে অধরা গাজা চুক্তির বিষয়ে বাইডেন গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুুপুরে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও নেতানিয়াহু বৈঠক করবেন।
এদিকে এই বৈঠকের একদিন আগে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। ভাষণে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের অঙ্গীকার করেন।

বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করলেও
বিশ্লেষকরা বলছেন, বাইডেনের মেয়াদ আর মাত্র ছয় মাস আছে। নেতানিয়াহু বরং বাইডেনের উত্তরসূরির সাথে আলোচনার জন্যে অপেক্ষায় থাকবেন।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন মে মাসে যে পরিকল্পনা উপস্থাপন করে তা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা রীতিমতো ধীর গতিতে চলছে। ফিলিস্তিনী অঞ্চলে ইসরায়েল হামলাও অব্যাহত রেখেছে। ওয়াশিংটনও ইসরায়েলে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি হিসেবে আটক করে। এদের মধ্যে এখনও ১১১জন হামাসের কাছে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। এতে এই পর্যন্ত ৩৯ হাজার একশ’ বেসামরিক ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।