শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

ফিচার

টেলিটকের হাত ধরে ৫জি’র যুগে বাংলাদেশ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

 আপডেট: ২০:৪৯, ১৯ ডিসেম্বর ২০২১

টেলিটকের হাত ধরে ৫জি’র যুগে বাংলাদেশ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে ৫-জি প্রযুক্তির মোবাইল সেবার উদ্বোধন হবে আগামীকাল রোববার। প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে এ সেবা পাওয়া যাবে।

শনিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোস্তাফা জব্বার। 

পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিসন ব্লুতে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০২০ সালে বিশ্বের ৮টি দেশ ৫-জি চালু করে। মালয়েশিয়া আগামী বছরের মার্চে চালু করবে। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা নবম বা দশম দেশ হিসেবে এ প্রযুক্তি চালু করছি। 

তিনি বলেন, প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে ৫-জি সেবা পাওয়া যাবে। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় এ সেবা চালু হবে।

অনলাইন নিউজ পোর্টাল