রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

 প্রকাশিত: ১৩:৪৮, ১৫ এপ্রিল ২০২৫

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

ফরিদপুর জেলার মধুখালিতে মঙ্গলবার ভোর রাতে তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে চালক ও হেলপারের নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে ঢাকা- যশোর মহাসড়কে মধুখালি উপজেলার ঘোপঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ট্রাকের চালক যশোর জেলার কেশবপুরের সাহেব আলীর ছেলে মো. ইদ্রিস (২৭) ও তার সহকারী একই এলাকার মিশিয়ার খানের ছেলে ফয়সাল খান।

করিমপুর হাইওয়ে থানার টি এস আই মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে চালক ও হেলপার ট্রাকের ভেতর আটকে পড়ে। ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।