সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

সহিংসতায় আহত ২৪০ জন ঢামেকে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

 প্রকাশিত: ২১:২০, ২৫ জুলাই ২০২৪

সহিংসতায় আহত ২৪০ জন ঢামেকে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ দেশের কয়েক জায়গায় কয়েকদিনের সহিংসতার ঘটনায় বর্তমানে ২৪০ আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল থেকে কর্তৃপক্ষ বলছে, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীরসহ দেশের কয়েকটি জায়গা কয়েকদিনের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে থেকে যারা আইসিইউ ও এইচডিওতে আছের তাদের অবস্থা আশঙ্কাজনক। ধীরে ধীরে অনেক রোগীকে ছাড়পত্র দেওয়া হচ্ছে সুস্থতার কারণে।

এছাড়া মৃত্যুর সংখ্যার বিষয় জানতে চাইলে তিনি বলেন গত মঙ্গলবার যেটা বলেছি ৬০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়ে ছিল তাদের চিকিৎসকরা নিয়ম অনুযায়ী মৃত ঘোষণা করেন। এছাড়া ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া পরবর্তীতে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলেও এ হিসাব এখনো হাতে আসেনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে জানা যায়, সহিংসতার ঘটনায় গতকালের একজনের মরদেহের পাশাপাশি আজকে দুজনসহ মোট তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।