বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

জাতীয়

ঢাকায় স্থানান্তর, আল্লামা ইয়াহইয়ার অবস্থার অবনতি

মাহদী হাসান

 আপডেট: ১২:৩৭, ২ জুন ২০২৩

ঢাকায় স্থানান্তর, আল্লামা ইয়াহইয়ার অবস্থার অবনতি

উপ-মহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার অবস্থার অবনতি হয়েছে।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার ছেলে জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে। এখন তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

এদিকে,১জুন বৃহস্পতিবার তার অসুস্থতা বেড়ে যাওয়ায় এ্যাম্বুলেন্স যোগে হাটহাজারী মাদরাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর আগে তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে গত ১৬ মে (মঙ্গলবার) একটি ফ্লাইটে করে ঢাকা পৌঁছেন। এরপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান।

জানা যায়, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দীর্ঘদিন যাবত হাইপ্রেশার, কোমরে ব্যথা ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক চলে যান। 

অনলাইন নিউজ পোর্টাল ২৪