সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

উখিয়ায় দুই রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

 প্রকাশিত: ১২:৪৩, ১০ আগস্ট ২০২২

উখিয়ায় দুই রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে হাঙ্গামা চলছেই। এবার দুই রোহিঙ্গা মাঝিকে (কমিউনিটি নেতা) গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের সি-ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। এই তথ্য জানায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার। 

নিহত হয়েছেন ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহিমের ছেলে আবু তালেব ও সি/৯ সাব-ব্লকের ইমান হোসেনের ছেলে সৈয়দ হোসেন।

তালেব ছিলেন সি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা)। আর হোসেন ছিলেন তার সাব-ব্লকের মাঝি। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে সি-ব্লকের পাহাড়ি ঢালে একটি ঘরের সামনে ৮-১০ জন অস্ত্রধারী এসে গুলি ছুড়তে থাকে। 

তাদের গুলিতে তালেব ও হোসেন আহত হন। তাদের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।

তালেবকে ওখান থেকে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।