রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কক্সবাজার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

 প্রকাশিত: ০৯:২০, ২৩ জুন ২০২২

কক্সবাজার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

স্ত্রী সাজেদা বেগম  জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে পারিনাই। বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এ সময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এর পর তাকে উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় আত্মীয় স্বজনরা। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।