শুক্রবার ২৭ মার্চ ২০২৬, চৈত্র ১৩ ১৪৩২, ০৮ শাওয়াল ১৪৪৭

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশ
বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশ

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশন জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ ও বৈষম্য হ্রাসের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার ইউজিসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৮:০২

রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ  নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১৮:৪৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব

বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী তরুণী রাইসা জাহিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত ‘সেন্ট জন’স ইউনিভার্সিটি স্কুল অব ল’-এর মর্যাদাপূর্ণ ‘রেড স্টর্ম স্কলারস প্রোগ্রামে’ ভর্তি হয়েছেন। মেধার স্বীকৃতিস্বরূপ রাইসা এই তিন বছরের কোর্সের জন্য প্রতি বছর ৩০ হাজার ডলার করে মোট ৯০ হাজার ডলার বৃত্তি পাবেন। তার বাড়ি বাগেরহাট জেলার বেশরগতি গ্রামে। সেন্ট জন’স ল স্কুলের ভর্তি বিভাগের ডিন ট্রেন্ট অ্যান্ডারসনের পাঠানো একটি চিঠিতে রাইসার মনোনয়নের কারণ হিসেবে তার অসামান্য প্রতিভা ও যোগ্যতার প্রশংসা করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনার অসামান্য কৃতিত্বের রেকর্ড, আমাদের লক্ষ্যের প্রতি আপনার অঙ্গীকার এবং আইন পেশায় সফল হওয়ার প্রবল সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই মর্যাদাপূর্ণ বৃত্তিটি প্রদান করা হলো।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানত তার অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব এবং সামগ্রিক পর্যালোচনার ভিত্তিতে তাকে এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচনা করেছে।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২

চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন
চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ডায়াবেটিস-জনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন) করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বুধবার রাত প্রায় সোয়া তিনটায় চট্টগ্রাম শহরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে ইফতেখার আরিফ রাজিব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) একজন সহযোগী অধ্যাপক। রাজীব বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। গতরাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫১

শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তিকরণ
শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তিকরণ

দেশের সরকারি কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কলেজ ও দপ্তরগুলোকে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফট কপি (স্ক্যান ভার্সন) অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে গতকাল এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি’র উপ-পরিচালক (এইচআরএম) মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য সাত ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন।

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৭

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ
ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঁচ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্র কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসককে এই কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে আগামী ৫ এপ্রিলের মধ্যে গঠিত কমিটির কাগজপত্র বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) নিকট জমা দিতে বলা হয়েছে। বোর্ডের চিঠি অনুযায়ী, জেলা সদরের কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২