সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

এডিটর`স চয়েস

আগামীকাল বৃহস্পতিবার দেখা যাবে সুপার মুন

 প্রকাশিত: ১৬:২৭, ২৩ জুন ২০২১

আগামীকাল বৃহস্পতিবার দেখা যাবে সুপার মুন

আগামীকাল বৃহস্পতিবার দেখা যাবে বছরের শেষ সুপার মুন। এদিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। একে বলা হচ্ছে স্ট্রবেরি মুন। এদিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রায় মাসখানেক আগে একটি সুপার মুন দেখেছিলো বিশ্ববাসী। সেটি ছিল ব্লাডমুন বা রক্তচন্দ্র। সেদিনই হয়েছিলো বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। 

বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত। তবে ভারতীয় উপমহাদেশ থেকে স্ট্রবেরি মুন দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সাধারণত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপার মুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়। এই সময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়।

মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সেই কারণে এই সময়ের সুপার মুনকে তারা স্ট্রবেরি মুন বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল