সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

২০০ কিমি গতিবেগে ধেয়ে আসছে আম্ফান

 প্রকাশিত: ১৮:৩৪, ১৭ মে ২০২০

২০০ কিমি গতিবেগে ধেয়ে আসছে আম্ফান

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, যার নাম দেয়া হয়েছে ‘আম্ফান’। ঘূর্ণিঝড় আম্ফানের কেন্দ্রে বায়ুর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, ভারত আবহাওয়া অধিদফতর, ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক আবহাওয়া সংস্থা ইসিএমডব্লিউএফ ও যুক্তরাষ্ট্র ভিত্তিক আবহাওয়া সংস্থা নোয়া এর তথ্যানুসারে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বাংলাদেশের পায়রা বন্দর থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ভারতের তামিলনাড়ু ও অন্ধপ্রদেশ উপকূলে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বায়ুর সর্বোচ্চ গতিবেগ ৮৮ কিলোমিটার/ঘণ্টা যা পরবর্তী ১২ ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ২৪  ঘণ্টায় ধীরে উত্তর অভিমুখে অগ্রসর হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে দ্রুতগতিতে পশ্চিমবঙ্গ-দক্ষিণপশ্চিম বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ২০ মে বুধবার সন্ধ্যায় অতিক্রম করতে পারে। এ সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার থাকতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল