বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

খেলা

শিশুদের চিকিৎসার জন্য নিজের ঐতিহাসিক বুট নিলামে তুলল মেসি

 প্রকাশিত: ১৫:৩৫, ১৬ এপ্রিল ২০২১

শিশুদের চিকিৎসার জন্য নিজের ঐতিহাসিক বুট নিলামে তুলল মেসি

দলের প্রয়োজনে সবুজ মাঠে একাধিকবার জ্বলে উঠেছেন মেসি। তবে শুধু দলের হয়ে নয়, প্রয়োজনে অসহায় মানুষদের পাশেও দাঁড়ান তিনি। আধুনিক ফুটবলের জাদুকর সম্প্রতি তার এক ঐতিহাসিক বুট জোড়া নিলামে তুলেছেন। এটা থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে অসহায় শিশুদের চিকিৎসার জন্য।
গত ডিসেম্বরে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে ৬৪৪তম গোল করে পেলের রেকর্ড ভাঙেন মেসি। সেই ম্যাচে খেলা বুটজোড়াই নিলামে তুলেছেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

জানা গেছে, স্পেনের কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম এই নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে। বুট বিক্রি করে পাওয়া অর্থের পুরোটাই বার্সেলোনার হাসপাতাল ইউনিভার্সিতারো ভল ডি’হেবরনের প্রকল্পে প্রদান করা হবে। অসুস্থ শিশুদের নিয়ে এই হাসপাতাল কাজ করে থাকে।

অ্যাডিডাসের নেমিজিজ মেসি ১৯.১-মডেলের বুট পায়ে পেলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। নিলামে তোলা তার বিশেষ এই দুটি বুটেই তার স্বাক্ষর আছে। সেখানে একই সঙ্গে তার স্ত্রী রোকুজ্জো, তিন সন্তানের নাম ও জন্মতারিখও লেখা আছে। ধারণা করা হচ্ছে, মেসির এই বুট জোড়া বিক্রি করে কমপক্ষে সাড়ে ৫৭ হাজার ইউরো আসবে। 
এর আগে লাতিন আমেরিকার ফুটবলারদের জন্য ৫০ হাজার করোনার টিকার ব্যবস্থা করেছেন মেসি। যা সব্জায়গায় বেশ প্রশংসা কুড়িয়েছে। 

অনলাইন নিউজ পোর্টাল