সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

উখিয়ায় ইয়াবাসহ তিন আর্মড পুলিশ গ্রেফতার

 প্রকাশিত: ০৯:১৭, ২৩ এপ্রিল ২০২১

উখিয়ায় ইয়াবাসহ  তিন আর্মড পুলিশ গ্রেফতার

কক্সবাজারের  ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে তিন আর্মড পুলিশ সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করে ৮ এপিবিএনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৮ এপিবিএন কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মো. নাজিম।

 শরণার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতে এসআই সোহাগ চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন।

পরে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হেডমাঝি একরামের সঙ্গে এসআই সোহাগের বাকবিতণ্ডার এক পর্যায়ে এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ওই তিন আর্মড পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
 
এ ছাড়াও আরও কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। 

অনলাইন নিউজ পোর্টাল